কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০২:৪১ পিএম
আপডেট : ০৫ মে ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহা কবে জানাল আমিরাত

ঈদুল আজহা কবে জানাল আমিরাত
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে এবারের ঈদুল আজহা আগামী ৬ জুন (শুক্রবার) উদযাপিত হবে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি। চলতি সপ্তাহে প্রকাশিত জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের দিন ৫ জুন বৃহস্পতিবার পড়বে আরাফার দিন।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে (আমিরাত সময়) জিলহজ মাসের চাঁদ উঠবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট আকাশে দৃশ্যমান থাকবে। সে অনুযায়ী, ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস।

এ হিসাবে, ৯ জিলহজ হবে ৫ জুন—যা আরাফার দিন হিসেবে পালিত হয়। আর ১০ জিলহজ, অর্থাৎ ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন শুক্রবার।

আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আরাফা দিবস থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত, মোট চারদিন (৯ থেকে ১২ জিলহজ) সরকারি ছুটি থাকবে।

সূত্র: গালফ নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১০

সুখবর দিলেন সামান্থা

১১

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১২

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৩

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৪

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৫

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৭

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৮

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৯

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

২০
X