মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ছুটি শেষে ফিরছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় আবারও কর্মচাঞ্চল্য

ঈদের ছুটি শেষে সাভারে ফিরছে পোশাক শ্রমিকরা। ছবি : কালবেলা
ঈদের ছুটি শেষে সাভারে ফিরছে পোশাক শ্রমিকরা। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্যে ফিরতে শুরু করেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। গ্রাম থেকে ফিরছে হাজারো পোশাক শ্রমিক, মুখর হয়ে উঠছে গার্মেন্টসপাড়া। দীর্ঘ ছুটির পর শুক্রবার (১৩ জুন) সকাল থেকেই ফেরা শুরু হয়েছে কর্মজীবনের ব্যস্ত রুটিনে।

নবীনগর-চন্দ্রা মহাসড়কে দেখা যায় দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে। বাস, লেগুনা, পিকআপ, এমনকি মোটরসাইকেলেও ফিরছেন শ্রমিকরা। কেউ পরিবারসহ, কেউবা একাই; ব্যাগভর্তি ঈদের স্মৃতি, মুখে পরিশ্রমে ফেরার দৃঢ়তা।

আশুলিয়ার বাইপাইলে গার্মেন্টস কারখানাগুলোর সামনে সকাল থেকে শ্রমিকদের জটলা দেখা গেছে। ছুটি শেষে কাজে যোগ দিতে আসা আব্দুর রহমান নামের এক শ্রমিক বলেন, ‘গ্রামে মা-বাবার সঙ্গে ভালো সময় কেটেছে। এখন সময় কাজে ফেরার। শহরেই আমাদের জীবনযুদ্ধ।’

স্থানীয় গণপরিবহন চালক হাবিব জানান, গত দুদিন ধরে যাত্রী বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকরা ফিরছেন। প্রতি ঈদের পর এমন ভিড় দেখা যায়।

পোশাক শিল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক কারখানা ইতোমধ্যে সীমিত পরিসরে উৎপাদন শুরু করেছে। আগামী দুই দিনের মধ্যে প্রায় সব কারখানা পূর্ণ উৎপাদনে যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজিএমইএর এক কর্মকর্তা বলেন, আমরা আশা করছি, ৯০ শতাংশের বেশি শ্রমিক সময়মতো কাজে ফিরবেন। ঈদের পরে দ্রুত অর্ডার বাস্তবায়নের জন্য প্রস্তুতি চলছে।

শ্রম ও শিল্প বিশ্লেষকদের মতে, ঈদের পর শ্রমিকদের সঠিক সময়ে ফেরানো এবং কারখানাগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে অত্যন্ত জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X