কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৮:১৯ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হজযাত্রীদের বহনকারী বাসে সেনাদের হামলা

পশ্চিম তীরের নাবলুসে সেনাবাহিনীর অভিযান। ছবি : সংগৃহীত
পশ্চিম তীরের নাবলুসে সেনাবাহিনীর অভিযান। ছবি : সংগৃহীত

হজযাত্রীদের বহনকারী বাসে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একাধিক স্থানে অভিযান চালিয়েছে। এ সময় তারা হজযাত্রীদের বহনকারী একটি বাসেও হামলা চালিয়েছে।

শনিবার (৩১ মে) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে শনিবার ভোরে একাধিক স্থানে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে দুই ফিলিস্তিনিকে আটক করার পাশাপাশি জেনিন শহরে একটি হজযাত্রীবাহী বাসে হামলার চালিয়েছে তারা।

জেনিন গভর্নর ভবনের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে ইসরায়েলি একটি সামরিক যান ধাক্কা দেয়। ওই বাসটি সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল এবং যাত্রীদের অধিকাংশই ছিলেন বৃদ্ধ ও রোগাক্রান্ত ব্যক্তি।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর যানটি ‘উদ্দেশ্যমূলকভাবে’ বাসটিকে আঘাত করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেনিনের ডেপুটি গভর্নর মানসুর আল সাআদি ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দখলদার বাহিনীর যানটি সরাসরি ও ইচ্ছাকৃতভাবে বাসটিকে ধাক্কা দেয়। যাত্রীরা অনেকেই বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ছিলেন, ফলে এতে ভয় ও মানসিক আঘাত আরও তীব্র হয়েছে।

ফিলিস্তিনিরা সাধারণত পশ্চিম তীর থেকে জর্ডান হয়ে বিদেশ ভ্রমণ করে। কারণ ইসরায়েল আন্তর্জাতিক ভ্রমণে নানা রকম বাধা আরোপ করে থাকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১১

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১২

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৫

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৬

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৭

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

২০
X