কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বাধায় গাজা যেতে না পেরে মুখ খুলল সৌদি আরব

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। ছবি : সংগৃহীত
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। ছবি : সংগৃহীত

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ বলেছেন, গাজায় আরব মন্ত্রীদের সফরে ইসরায়েলি নিষেধাজ্ঞা শান্তিচেষ্টার বিরুদ্ধে চরমপন্থার প্রকাশ। আম্মানে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েল পশ্চিম তীরে প্রবেশে বাধা দিয়ে শান্তির সম্ভাবনাকে বাধাগ্রস্ত করেছে।

আরব লীগের প্রতিনিধিদলের ওই সফরে অংশ নেওয়ার কথা ছিল জর্ডান, মিশর, বাহরাইন, কাতার ও সৌদি মন্ত্রীদের। তবে ইসরায়েল শেষ মুহূর্তে সফরের অনুমতি প্রত্যাহার করে।

এ বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের এই সিদ্ধান্ত চরমপন্থার প্রতিফলন এবং আন্তর্জাতিক শান্তিচেষ্টার প্রতি অবজ্ঞার বার্তা বহন করে। তিনি বলেন, এই আচরণ আমাদের কূটনৈতিক উদ্যোগ দ্বিগুণ করতে অনুপ্রাণিত করে।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, এই সফরে বাধা দিয়ে ইসরায়েল ন্যায্য আরব-ইসরায়েল মীমাংসার আশা দুর্বল করছে।

ইসরায়েলি এক কর্মকর্তা অবশ্য দাবি করেছেন, আরব নেতারা একটি ‘উস্কানিমূলক বৈঠক’ করতে যাচ্ছিলেন।

আগামী ১৭-২০ জুন নিউইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সভাপতিত্বে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রোডম্যাপ, গাজায় যুদ্ধবিরতির পর পুনর্গঠন এবং ইসরায়েলি দখল পরিকল্পনা প্রতিহত করার বিষয়েও আলোচনা হবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X