কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৯:৪২ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষের ওপর গুলি, নিহত ১৩০

ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ভয়ংকর পরিস্থিতির কথা বর্ণনা করছেন এক ফিলিস্তিনি তরুণ। ছবি : সংগৃহীত
ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ভয়ংকর পরিস্থিতির কথা বর্ণনা করছেন এক ফিলিস্তিনি তরুণ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ বিতরণের সময় ক্ষুধার্ত শতাধিক মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে কমপক্ষে ১৩০ জন নিহত হয়েছেন।

উপত্যকাটির সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত দুই সপ্তাহে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণকেন্দ্রগুলোতে এই হতাহতের ঘটনা ঘটেছে, পাশাপাশি এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। খবর আল জাজিরা।

জিএইচএফ নামক সংগঠনটি ইসরায়েল সমর্থিত একটি প্রতিষ্ঠান, যা মে মাসের শেষের দিকে গাজায় ত্রাণ বিতরণের দায়িত্ব গ্রহণ করেছিল। তবে তাদের ত্রাণ গ্রহণ করতে গিয়ে স্থানীয় ক্ষুধার্ত ও দুর্ভিক্ষগ্রস্ত মানুষদের ওপর গুলি চালানো হয়। ত্রাণ বিতরণের স্থানগুলোতে সংঘটিত এই হামলায় প্রাণ হারানোদের সংখ্যা ক্রমেই বাড়ছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, জিএইচএফ কখনো মানবতার পক্ষে ছিল না। বরং এটি বেসামরিক জনগণের ওপর চাপ, অনাহার এবং হত্যার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারা বিশ্ববাসীকে এই সংগঠনের মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে।

এছাড়া, তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার মানুষদের জন্য সহায়তা কার্যক্রম পুনরায় চালু করার জন্য জোর দাবি তুলেছে।

অন্যদিকে, যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য ত্রাণ ও খাদ্য সরবরাহে নিয়োজিত ফিলিস্তিনি-সমর্থিত আন্তর্জাতিক মানবিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) খাদ্যবাহী জাহাজ ‘ম্যাডলিন’ ইসরায়েলি নৌবাহিনী দ্বারা আটকানো হয়েছে। জাহাজটির ১২ জন ক্রু সদস্যকে গ্রেপ্তার করে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নিজ দেশে নিয়ে গেছে।

গ্রেপ্তারদের মধ্যে সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং ফ্রান্সের পার্লামেন্ট সদস্য রিমা হাসানও রয়েছেন।

রিমা হাসান এক্স (টুইটার)-এ এক পোস্টে জানিয়েছেন, রোববার (০৮ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী তাদের আটক করে। পরে জাহাজ এবং ক্রুদের ইসরায়েলের উপকূলে নিয়ে যাওয়া হয়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, গ্রেপ্তারকৃতরা নিরাপদে তাদের হেফাজতে আছেন এবং তাদেরকে খাদ্য ও পানি সরবরাহ করা হয়েছে। মন্ত্রণালয় দাবি করেছে, এই ঘটনা ‘নাটক’ এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

গাজার সাধারণ জনগণের ওপর চলমান এই সহিংসতা এবং আন্তর্জাতিক ত্রাণ সরবরাহে বাধা সৃষ্টি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ক্ষুধার্ত মানুষের ওপর গুলিবর্ষণ ও মানবিক সাহায্য আটকে রাখার ঘটনাগুলো সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় পদক্ষেপ প্রয়োজন বলে মত বিশ্লেষকদের।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১০

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১১

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১২

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৩

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৪

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৫

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৬

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৭

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৮

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৯

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

২০
X