কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় বৃষ্টির মতো ত্রাণ ফেলবে পাশের ২ দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। তারা কার্গো বিমান ব্যবহার করে আকাশ থেকে ত্রাণ ফেলবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (২৫ জুলাই) জানায়, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতকে ত্রাণ বিতরণের অনুমতি দেবে ইসরায়েল। এ ব্যাপারে পক্ষগুলোর মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। তবে ওই দুই দেশ স্থল পথে গাজায় প্রবেশ করতে পারবে না। ত্রাণ বিতরণে আকাশপথ ব্যবহার করতে হবে। ফলে ‘এয়ার ড্রপের’ মাধ্যমে এ ত্রাণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গত বছরেও এভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।

এক ইসরায়েলি কর্মকর্তা জানান, আজই জর্ডান বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছে দিতে পারে।

সাধারণত, ছোট ছোট প্যারাস্যুটে করে বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়। সমুদ্র সৈকত অথবা খোলা স্থান লক্ষ্য করে বস্তাগুলো ছোড়া হয়। এভাবে ত্রাণ বিতরণেও প্রাণহানির ঘটনা ঘটে।

গত বছর এমন এক কার্যক্রমে আকাশ থেকে ফেলা ত্রাণের বস্তা মাথায় পড়ে গাজার পাঁচ বাসিন্দা নিহত হন।

প্রসঙ্গত, ইসরায়েলের টানা ২১ মাসের অবরোধ ও হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইসরায়েলি অবরোধ ও নৈরাজ্যের কারণে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। মে মাস থেকে খাবার নিতে গিয়ে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন ঠিকাদারি সংস্থার তত্ত্বাবধানে থাকা খাদ্যবিতরণ কেন্দ্রে এ হতাহতের ঘটনা ঘটে।

১১৫টি মানবাধিকার সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিজেদের সহকর্মী ও সাধারণ ফিলিস্তিনিদের ‘ক্ষয়ে যেতে’ দেখছে। সংস্থাগুলো ইসরায়েলের সহায়তা বাধাগ্রস্ত করার নীতিকে ‘নিষ্ঠুর’ বলে উল্লেখ করেছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X