কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজার ত্রাণ সংস্থায় কেন এত বড় সহযোগিতা যুক্তরাষ্ট্রের

বিতর্কিত সংস্থার ত্রাণ নিতে আসা এক ফিলিস্তিনি শিশু। ছবি : সংগৃহীত
বিতর্কিত সংস্থার ত্রাণ নিতে আসা এক ফিলিস্তিনি শিশু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামের একটি ত্রাণ সংস্থাকে সম্প্রতি যুক্তরাষ্ট্র ৩০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।

তবে এই সংস্থাটি ঘিরে রয়েছে ব্যাপক বিতর্ক ও প্রশ্নচিহ্ন। গাজায় মানবিক সহায়তার প্রয়োজন অজস্র, কিন্তু কেন এই সংস্থার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এত বড় সহযোগিতা?

উল্লেখ্য, জিএইচএফ নিজেকে একটি মানবিক সংস্থা হিসেবে দাবি করলেও, আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে এটি ইসরায়েলি সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ ও তদারকিতে পরিচালিত হয়। অর্থাৎ, এটি প্রকৃত অর্থে মানবিক নয়, বরং গাজায় ইসরায়েলের রাজনৈতিক স্বার্থ সুরক্ষার একটি ‘সফট পাওয়ার টুল’ হিসেবে কাজ করে।

এই সংস্থা সাধারণত প্রচারণার মাধ্যমে ইসরায়েলকে গাজার জনগণের কল্যাণে কাজ করছে এমন ভ্রান্ত ধারণা ছড়ায়। অথচ বাস্তবতা হলো গাজা বর্তমানে অবরুদ্ধ, বিধ্বস্ত এবং খাদ্য ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে। সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর প্রধান বাধা ইসরায়েলই।

ফিলিস্তিনের মানবাধিকার সংগঠনগুলো জিএইচএফকে বিশ্বাসযোগ্য মনে করে না। তাদের মতে, এই সংস্থা প্রকৃত নিরপেক্ষ ত্রাণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এবং গোপনে ইসরায়েলের গোয়েন্দা নজরদারিতে সহায়তা করে। ত্রাণ বিতরণে তারা রাজনৈতিক আনুগত্য নিশ্চিত করাকে অগ্রাধিকার দেয়, যা মানবিক নীতির পরিপন্থি।

জিএইচএফের কার্যক্রম বেশিরভাগই মিডিয়া ফোকাসড। অল্প কিছু খাদ্য বা ওষুধ দিয়ে বড়সড়ো প্রচার চালানো হয়, যেন ইসরায়েল মানবিক রাষ্ট্র। তবে জাতিসংঘসহ বিভিন্ন নিরপেক্ষ সংস্থা বলছে, গাজার জনগণের বেঁচে থাকার জন্য যা ত্রাণ দরকার, ইসরায়েল তা ঢুকতে দিচ্ছে না।

বেশ কয়েকবার অভিযোগ উঠেছে যে, জিএইচএফ মানবিক সহায়তার ছদ্মবেশে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও বর্বরতার চিত্র ঢাকতে চায়। এই ‘ওয়াশিং মেশিন’ কৌশল আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বৃহস্পতিবার (২৬ জুন) বলেন, জিএইচএফের গুরুত্বপূর্ণ কাজকে তারা সমর্থন দিচ্ছে এবং অন্যান্য দেশকেও অনুরোধ জানাচ্ছে। তবে এই অনুদানের পেছনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ রয়েছে বলেই মনে করছেন অনেকে।

চলতি বছর মে মাসে প্রতিষ্ঠিত এই সংস্থা শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জিএইচএফের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলেন, জিএইচএফ যুক্তরাষ্ট্র থেকে ভাড়া করা সশস্ত্র নিরাপত্তাকর্মীদের মাধ্যমে ত্রাণ বিতরণ করে, যা মানবিক নীতির পরিপন্থি।

সবমিলিয়ে, গাজার এই বিতর্কিত ত্রাণ সংস্থায় যুক্তরাষ্ট্রের এই বড় অনুদান মানবিক না কৌশলগত, তা নিয়ে প্রশ্ন ও বিতর্ক অব্যাহত রয়েছে।

সূত্র : আলজাজিরা, মার্কিন পররাষ্ট্র দপ্তর, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্ট

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X