কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে দূতাবাস বন্ধ করছে ইসরায়েল

ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণ প্রদর্শন করে বিশ্বজুড়ে দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। খবর রয়টার্সের।

সুইডেনে অবস্থিত ইসরায়েল দূতাবাস বলেছে যে, এই পদক্ষেপটি অস্থায়ী এবং অনির্দিষ্টকালের জন্য নেওয়া হয়েছে। বন্ধ থাকার সময় দূতাবাসগুলোতে কোনো ধরনের কনস্যুলার পরিসেবা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

এর আগে বার্লিনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস বন্ধ করার তথ্য প্রকাশিত হয়েছিল।

এদিকে ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের শাহিদ ফাকুরি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়। শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই হামলা হয় বলে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে শুক্রবার ভোররাতে অপর অভিযান চালিয়ে রাজধানী তেহরান ও আশপাশের কয়েকটি স্থানে হামলা করে ইসরায়েল বিমানবাহিনী। এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, ইসলামিক রেভলুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় ঘাঁটির প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ এবং অন্তত ছয় পারমাণবিক বিজ্ঞানী নিহত হন।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X