কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১১:৩৮ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েলের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

পার্স গ্যাসক্ষেত্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি : সংগৃহীত
পার্স গ্যাসক্ষেত্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

ইরানের দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনার পর গ্যাসক্ষেত্র এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে সেখানে।

ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ ও অন্যান্য স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বুশেহর প্রদেশে অবস্থিত এই গ্যাসক্ষেত্রের অবকাঠামো লক্ষ্য করে বোমা বর্ষণের পর সেখানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

গ্যাস ক্ষেত্রের এ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে ধারণা করা হচ্ছে।

এ হামলার মাধ্যমে ইসরায়েল-ইরান চলমান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দক্ষিণ পার্স বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। এটি ইরান ও কাতারের জলসীমা বরাবর বিস্তৃত। ইরানের অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X