কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে তুরস্ক, দ্বিতীয় দিনেও চলছে সংগ্রাম

তুরস্কে ছড়িয়ে পড়ছে দাবানল। ছবি : সংগৃহীত
তুরস্কে ছড়িয়ে পড়ছে দাবানল। ছবি : সংগৃহীত

ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন তুরস্ক। দেশটিতে দাবানল ভয়াবহ আকার ধারণ করছে। আগুন নিয়ন্ত্রণে দ্বিতীয় দিনের মতো কাজ করছেন ফায়ারসার্ভিসের কর্মীরা।

সোমবার (৩০ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। দেশটিতে দ্বিতীয় দিনের মতো আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন দেশটির বনমন্ত্রী ইব্রাহিম ইয়ুমাকলি।

রয়টার্স জানিয়েছে, ইজমিরের কুয়ুজাক ও দোয়ানব এলাকায় রোববার রাত থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইছে। বাতাসের কারণে আগুন আরও তীব্র হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪টি গ্রাম ও দুটি পাড়া খালি করে দেওয়া হয়েছে।

ইউমাকলি জানান, আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার, অগ্নিনির্বাপক বিমান, অন্যান্য যানবাহন যোগ দিয়েছে। এছাড়া এক হাজারের বেশি লোক আগুন নেভানোর চেষ্টা করছে।

গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, পানির ট্রেলারসহ ট্রাক্টর এবং পানি বহনকারী হেলিকপ্টার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এ সময় পোড়া গাছে ঢাকা পাহাড়ের উপর ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

তুরস্কের উপকূলীয় অঞ্চলগুলো সাম্প্রতিক বছরগুলোতে দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রীষ্মকাল আরও গরম এবং শুষ্ক হয়ে ওঠার কারণে এমন ঘটনা ঘটছে। এটিকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন বিজ্ঞানীরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X