কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৫:৩৬ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিশ্বখ্যাত গবেষণাকেন্দ্রে হামলা চালাল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরান সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও বিশ্বখ্যাত ওয়াইজম্যান ইনস্টিটিউটে। রবিবার (১৫ জুন) এ হামলায় ইনস্টিটিউটের একটি ল্যাবরেটরিতে অগ্নিকাণ্ড হয় এবং সেখানে কয়েকজন আটকা পড়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। দমকল ও উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি।

রেহোভোতে অবস্থিত ওয়াইজম্যান ইনস্টিটিউট হচ্ছে ইসরায়েলের অগ্রবর্তী বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার কেন্দ্র। এখানে পারমাণবিক প্রযুক্তিতে গবেষণা চলে, যা অনেক বিশেষজ্ঞ মনে করেন দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ড্রোন নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও আধুনিক অস্ত্র ব্যবস্থায় ওয়াইজম্যান ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করে। সেখানে এমন সেন্সরও তৈরি হচ্ছে যা মানবত্বকের মতো স্পর্শ অনুধাবন করতে পারে, যা যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

অনেক বিশেষজ্ঞ ও সেনা কর্মকর্তা এই ইনস্টিটিউট থেকে বের হন ও পরে সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থায় গুরুত্বপূর্ণ পদে কাজ করে দেশকে সমৃদ্ধ ও নিরাপদ রাখতে সহায়তা করেন।

কয়েক দিন ধরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা চরমে পৌঁছেছে। শুক্রবার ভোরে ইসরায়েল পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালালে পাল্টা জবাব হিসেবে ওয়াইজম্যান ইনস্টিটিউটে হামলা চালায় ইরান। এই আক্রমণের ফলে কার্যত বিপর্যস্ত ও দিশাহারা হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X