বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১০:৫২ এএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের জনগণ কি আসলেই সরকার পাল্টাতে চাইছে?

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

ইসরায়েলের হামলায় ইরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি।

আলজাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, তিনি আরও বলেন এখন ইরানের নাগরিকরা দেশটির সরকারের প্রতি সহানুভূতিশীল।

জামাল আবিদ বলেন, আমি মনে করি, নেতানিয়াহুর পক্ষ থেকে এটি একটি ভুল চাল ছিল। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতি জনগণের আস্থা এমনিতেই অনেক কমে গিয়েছিল। ২০২২ সালের ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলন ছিল সাধারণ ইরানিদের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে একটি বড় রকমের প্রতিবাদ।

তিনি আরও বলেন, অনেক বছর ধরে নেতানিয়াহু বলে এসেছেন, যুক্তরাষ্ট্রের উচিত ইরানে সরকার পরিবর্তনে সাহায্য করা। পাশাপাশি ইসরায়েলও এক ধরনের মনস্তাত্ত্বিক প্রচার চালিয়েছে, যাতে ইরানিদের ওপর চাপ বাড়ে এবং সরকারকে দোষী হিসেবে দেখা হয়- যদিও সরকারের দোষও অবশ্যই আছে।

ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের এ প্রেসিডেন্ট আরও বলেন, অনেক বছর ধরেই ইরানি প্রবাসীদের মধ্যে কিছু মানুষ ছিলেন যারা ভাবতেন, ইসরায়েল শুধু ইসলামিক সরকারের স্থাপনাগুলোতেই আঘাত করবে, সাধারণ ইরানিদের নয়। তাই তারা ইসরায়েলের এসব পদক্ষেপকে সমর্থন করতেন। কিন্তু এখন সেই ভাবনা অনেক বদলে গেছে।

নেতানিয়াহু এখন যেটা বলছেন, তা হলো- ‘ইরানকে বৈরুত বানিয়ে ফেলা’ অর্থাৎ যেভাবে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানো হয়েছিল, সেভাবে তেহরানকে ধ্বংস করে দেওয়া। এখন ইসরায়েল সরকারকে সরিয়ে দিয়ে পুরো ব্যবস্থাকে অস্থির করার পরিকল্পনা করছে। এটা দেখে অনেকেই, বিশেষ করে যারা আগে ভাবতেন ইসরায়েল তাদের বন্ধু, তারা এখন বুঝতে পারছেন যে- গাজা, লেবানন ও অন্যান্য অঞ্চলে যা হয়েছে, এবার তা ইরানেও ঘটবে। এটা কোনো মুক্তি নয়, এটা ধ্বংস ও মৃত্যু।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X