কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০১:৩৯ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় ১০ আইআরজিসি সদস্য নিহত

২০২২ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকের মাটিতে নিহত বিপ্লবী গার্ডের জেনারেল কাসেম সোলাইমানির ছবিসংবলিত পোস্টার হাতে ইরানি বিক্ষোভকারী। ছবি : সংগৃহীত
২০২২ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকের মাটিতে নিহত বিপ্লবী গার্ডের জেনারেল কাসেম সোলাইমানির ছবিসংবলিত পোস্টার হাতে ইরানি বিক্ষোভকারী। ছবি : সংগৃহীত

ইরানের ইয়াজদ প্রদেশে ইসরায়েলি হামলায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অন্তত ১০ সদস্য নিহত হয়েছে। রোববার (২২ জুন) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

সংস্থাটি আরও জানায়, এ হামলায় আরও কিছু আইআরজিসি সদস্য আহত হয়েছেন, তবে তাদের সংখ্যা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। ইসরায়েল দাবি করেছে, ১৩ জুনের আকস্মিক হামলা শুরু হওয়ার পর থেকে ইরানের অন্তত দুই ডজন সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

অন্যদিকে ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, এসব হামলায় ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত ও মানবচালিত আকাশযানের (ম্যানড-এন্ড-রিমোট সিস্টেম) মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। এতে ইরানের সামরিক ঘাঁটিগুলোর রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার এবং জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া ইরানি বাহিনীর ব্যবহৃত এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ মডেলের যুদ্ধবিমান ও হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, এই হামলার ফলে ইরানের বিমানঘাঁটিগুলো থেকে উড্ডয়ন সক্ষমতা মারাত্মকভাবে বিঘ্ন হয়েছে এবং দেশটির সামরিক আকাশ অভিযানে বড় ধরনের বাধা তৈরি হয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X