কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:২৫ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০২:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাতার

কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা। ছবি : সংগৃহীত
কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা। ছবি : সংগৃহীত

কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে বিস্ফোরণে কেঁপে উঠে রাজধানী দোহার একাংশ। স্থানীয় সময় সোমবার (২৩ জুন) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ইসরায়েলি এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজ এজেন্সি জানায়, দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অ্যারাবিক, যারা অ্যাক্সিওসের বরাতে খবরটি প্রকাশ করেছে।

অন্যদিকে, ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করেছে। তারা এটিকে ‘প্রতিশোধমূলক হামলা’ হিসেবে আখ্যায়িত করেছে। তাসনিম জানায়, ইরানের ওপর সাম্প্রতিক হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে, দোহা শহরে বেশ কয়েকবার বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পরপরই কাতার কর্তৃপক্ষ সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয়।

ওয়াল স্ট্রিট জার্নাল এর আগেই একটি প্রতিবেদনে জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর হামলার প্রস্তুতি হিসেবে ইরান বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র লঞ্চার সরিয়ে নিচ্ছে। আজকের হামলা তারই অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, কাতারে অবস্থিত আল উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। এই ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যেখান থেকে যুক্তরাষ্ট্র গোটা মধ্যপ্রাচ্যে সামরিক কার্যক্রম পরিচালনা করে।

এই হামলা নিয়ে এখনো কাতার বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ঘটনাটি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X