কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ইরানের ব্যাপক হামলা, ক্ষতিপূরণ চেয়ে ৩৯ হাজার আবেদন

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ওয়াইজম্যান ইনিস্টিটিউট। ছবি : সংগৃহীত
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ওয়াইজম্যান ইনিস্টিটিউট। ছবি : সংগৃহীত

হামলা-পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। দুই দেশের মধ্যকার এ যুদ্ধে তেমন কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি ইসরায়েল। তবে দেশটিতে এখনো পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে অন্তত ৩৯ হাজার আবেদন পড়েছে।

মঙ্গলবার (২৪ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত এ হামলায় ক্ষতিপূরণ চেয়ে অন্তত ৩৯ হাজার আবেদন জমা হয়েছে। ইসরায়েলেরর সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ১৩ জুন ইসরায়েল-ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি ট্যাক্স অথরিটির ক্ষতিপূরণ তহবিলে প্রায় ৩৮ হাজার ৭০০ দাবি জমা পড়েছে।

এই দাবিগুলোর মধ্যে ৩০ হাজার ৮০৯টি ভবনের ক্ষতি, ৩ হাজার ৭১৩টি যানবাহনের ক্ষতি এবং ৪ হাজার ৮৫টি সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্রের ক্ষতির দাবি করা হয়েছে। পত্রিকাটি আরও জানিয়েছে, আনুমানিক হাজার হাজার অন্যান্য ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনো তাদের জন্য কোনো ক্ষতিপূরণ দাবি জমা পড়েনি।

ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিমের প্রতিবেদনে বলা হয়, শুধু মধ্য ইসরায়েলের তেলআবিবে ২৪ হাজার ৯৩২টি দাবি জমা পড়েছে। এছাড়া দক্ষিণের শহর আশকেলনে ১০ হাজার ৭৯৩টি দাবি নথিভুক্ত হয়েছে। তবে এখনো ক্ষতিপূরণের মোট আর্থিক পরিমাণের কোনো অনুমান প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত সোমবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে।’

ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট ২৪ ঘণ্টা পর এই ‘১২ দিনের যুদ্ধ’ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে।

তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে- যা অবশ্যই হবে। এজন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X