কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১০:৫৩ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে আরও মুসলিম দেশ?

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ছবি : সংগৃহীত

আব্রাহাম চুক্তির আওতায় আরও কয়েকটি দেশ শিগগির ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। বুধবার (২৫ জুন) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা বড় কিছু ঘোষণার অপেক্ষায় আছি।’

২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম অগ্রাধিকার হচ্ছে এ চুক্তির পরিধি আরও বিস্তৃত করা।

স্টিভ উইটকফ বলেন, ‘আমরা এমন কিছু দেশের সঙ্গে কাজ করছি, যাদের নিয়ে কেউ ভাবেনি যে, তারা কখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে; কিন্তু আমরা সে লক্ষ্যেই এগোচ্ছি।’

তিনি আরও জানান, এই উদ্যোগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় পরবর্তী ধাপের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

ইরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনাও দেখছেন উইটকফ

সাক্ষাৎকারে স্টিভ উইটকফ বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ত্রায়নের বিষয়টি ‘রেড লাইন’। তবে তিনি আশাবাদী যে, একটি সামগ্রিক শান্তি চুক্তির মাধ্যমে তেহরানের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, ‘আমরা চাচ্ছি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আসুক এবং এই অঞ্চলে শান্তির বার্তা আরও ছড়িয়ে পড়ুক।’

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, আব্রাহাম চুক্তির সম্প্রসারণ কেবল মার্কিন সাফল্য নয়, এটি ইসরায়েলের আঞ্চলিক বৈধতা বৃদ্ধি ও ইরানবিরোধী জোট গঠনের কৌশল হিসেবেও কাজ করছে। তবে নতুন দেশগুলোর নাম এখনো প্রকাশ না করায় জল্পনা তুঙ্গে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যদি সৌদি আরব বা ইন্দোনেশিয়ার মতো বড় মুসলিম দেশ এই চুক্তিতে যুক্ত হয়, তাহলে সেটি হবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি বড় পরিবর্তন।

প্রসঙ্গত, আব্রাহাম অ্যাকর্ডস হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন প্রক্রিয়া। এর লক্ষ্য হলো, ইসরায়েল ও মুসলিম বিশ্বের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা কমিয়ে আনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা।

তথ্যসূত্র : দ্য জেরুজালেম পোস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১০

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১২

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৩

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৪

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৫

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৬

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৭

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৮

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৯

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

২০
X