কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির শর্তের খবর ‘পুরোপুরি মিথ্যা’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের পক্ষ থেকে কোনো শর্ত দেওয়ার খবরকে ‘স্পষ্ট ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনটি। রোববার এক বিবৃতিতে হামাস জানায়, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে যেসব দাবি করা হয়েছে, সেগুলো ‘পুরোপুরি ভিত্তিহীন’ এবং ইসরায়েলি স্বার্থ রক্ষার উদ্দেশ্যে চালিত মিথ্যাচার।

বিশেষ করে স্কাই নিউজ আরাবিয়ার একটি প্রতিবেদনকে কেন্দ্র করে এ প্রতিক্রিয়া দিয়েছে হামাস। সেখানে একজন অজ্ঞাতনামা ফিলিস্তিনি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, হামাস নাকি যুদ্ধবিরতির জন্য তিনটি শর্ত দিয়েছে:

১) বিদেশে থাকা হামাস নেতাদের নিরাপত্তার গ্যারান্টি, ২) হামাসের বিদেশি সম্পদের সুরক্ষা এবং ৩) যুদ্ধ-পরবর্তী গাজায় সংগঠনটির সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।

এই দাবিগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করে হামাস বলে, এই সব মিথ্যা তথ্য আমাদের স্পষ্ট ও প্রকাশ্য অবস্থানের পরিপন্থী। হামাস কখনোই গোপন সূত্র বা ফাঁস হওয়া তথ্যের মাধ্যমে তাদের দাবি জানায় না।

সংগঠনটি আরও জানায়, এ ধরনের প্রতিবেদন ইসরায়েলি আগ্রাসন থেকে মনোযোগ সরিয়ে নিতে এবং ফিলিস্তিনি প্রতিরোধকে কলুষিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার তার ট্রুথ স্যোশাল অ্যাকাউন্টে লিখেছেন, গাজায় চুক্তি করো। জিম্মিদের ফিরিয়ে আনো। এর আগে তিনি অনুমান করেছিলেন যে, এক সপ্তাহের মধ্যেই একটি চুক্তি হতে পারে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি বোমা হামলা এখনও অব্যাহত রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ৫৬ হাজার ৪১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮ হাজার শিশু ও ১২ হাজার ৪০০ নারী রয়েছেন—এমন তথ্য দিয়েছে ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো।

তথ্যসূত্র : শাফাক নিউজ, স্কাই নিউজ আরাবিয়া

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X