ময়মনসিংহ ব্যুরো ও গফরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির প্রার্থীর সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরের ইসলামিয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন এবং সোহাগসহ অজ্ঞাতরা।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে প্রতীক পাওয়ার পর শোভাযাত্রা করার জন‍্য বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চুর অপেক্ষায় ঘটনাস্থল এলাকায় অবস্থান করছিল ধানের শীষের সমর্থকরা। এ সময় দলের বিদ্রোহী প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের সমর্থকরা হাঁস প্রতীক বরাদ্দ পেয়ে মিছিল নিয়ে সেখানে যায়। এতে দুপক্ষ মুখোমুখি হয়ে পড়লে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে। উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হয়। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়ারও ঘটনা ঘটেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে পরিস্থিতি শান্ত হয়।

বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু বলেন, আমার দলের নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে গুলি করে উদ্দেশ্যমূলকভাবে হামলা করা হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন বিদ্রোহী প্রার্থী এবি সিদ্দিকুর রহমান। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।

বিদ্রোহী আবু বকর সিদ্দিকুর রহমান ওরফে এবি সিদ্দিক বলেন, প্রতীক পাওয়ার আমার ১০ হাজার সমর্থক মিছিল করেছে। আমি গাড়িতে ছিলাম। আমরা কারও উপর হামলা করিনি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল আল মামুন বলেন, দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X