কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১১:৩৩ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় বেজে উঠল সাইরেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজ বৃহস্পতিবার ভোরে প্রতিহত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েল ও জেরুজালেমের আকাশে শনাক্ত হওয়ার পর সাইরেন বেজে ওঠে। পরে আইডিএফ নিশ্চিত করে, তারা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা শুরু করেছে। কয়েক মাস শান্ত থাকার পর তারা রবিবার থেকে এ ধরনের হামলা শুরু করে। সোমবার ও মঙ্গলবার তারা ‘এটারনিটি সি’ নামের একটি কার্গো জাহাজে আক্রমণ চালায়। এতে চারজন প্রাণ হারান এবং জাহাজটি পুরোপুরি ডুবে যায়।

হুতিদের দাবি, ওই জাহাজের মালিক কোম্পানি ইসরায়েলের এলিয়াত বন্দরের সঙ্গে পুনরায় ব্যবসা শুরু করায় এ হামলা চালানো হয়েছে। এ ছাড়া হুতিরা ‘ম্যাজিক সিজ’ নামের একটি গ্রিক পতাকাবাহী জাহাজেও গুলি ও গ্রেনেড হামলা চালিয়েছে। জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদে তীরে ফিরে আসতে পেরেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল-ইরান যুদ্ধ শেষ হওয়ার পর হুতিদের এ ধরনের কর্মকাণ্ড ফের শুরু হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দক্ষতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X