বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে আল শারার গোপন আঁতাত ফাঁস

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার পোপন আঁতাত ফাঁস হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের এক শীর্ষ কমর্ককর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আল শারা গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবির সঙ্গে গোপন বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের তত্ত্বাবধানে এ বৈঠক আয়োজিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আল শারা এবং হানেগবি আলাদা ফ্লাইটে প্রায় একই সময়ে আবুধাবিতে পৌঁছান। এই বৈঠকটি দামেস্ক এবং তেল আবিবের মধ্যে চলমান গোপন স্বাভাবিকীকরণ আলোচনায় একটি ‘গুরুত্বপূর্ণ উন্নয়ন’ হিসেবে চিহ্নিত হয়েছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, দামেস্কের নতুন নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে একটি সমন্বয় গড়ে উঠছে। বৈঠকের একটি প্রধান ফলাফল হলো আল-শারার ক্ষমতায় টিকে থাকার জন্য আন্তর্জাতিক সমর্থনের বিনিময়ে ইসরায়েল-অধিকৃত গোলান হাইটস সম্পর্কে তার দেওয়া ছাড়।

সূত্র আরও জানায়, সিরিয়া দখলকৃত গোলান হাইটসের এক-তৃতীয়াংশ ফেরত চায়। প্রস্তাবিত দুটি পরিকল্পনার মধ্যে একটিতে বলা হয়েছে, ইসরায়েল গোলান হাইটসের এক-তৃতীয়াংশ সিরিয়াকে ফিরিয়ে দেবে, এক-তৃতীয়াংশ ইসরায়েল রাখবে এবং বাকি এক-তৃতীয়াংশ ২৫ বছরের জন্য ইসরায়েলের কাছে ইজারা দেওয়া হবে।

আলোচনার আওতায় দারাআ, কুনেইত্রা ও আস-সুয়েইদা প্রদেশে তিনটি নিরস্ত্রীকরণ অঞ্চল স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এসব অঞ্চলে সিরিয়ার সেনা ছাউনি থেকে ভারী অস্ত্র প্রত্যাহার করে শুধু হালকা অস্ত্র বহনকারী সেনা ও পুলিশ মোতায়েন করার শর্ত রাখা হয়েছে।

একটি বিস্ময়কর দাবি হিসেবে সিরিয়া জানিয়েছে, লেবাননের ত্রিপোলি শহর ও বেকা উপত্যকাসহ উত্তর লেবাননের কিছু অঞ্চল ‘ঐতিহাসিকভাবে সিরিয়ার অংশ’ ছিল। এটি ফরাসি উপনিবেশের সময় লেবাননে সংযুক্ত হয়। এই অঞ্চলগুলো ফিরিয়ে আনতে এবং তা একটি সামগ্রিক চুক্তির অংশ হিসেবে আলোচনায় অন্তর্ভুক্ত করতে চায় সিরিয়া।

সিরিয়া, ইসরায়েল এবং তুরস্কের মধ্যে একটি আঞ্চলিক জলসম্পদ চুক্তির প্রস্তাবও আলোচনায় এসেছে। এর আওতায় ইসরায়েলকে ইউফ্রেটিস নদী থেকে পানি সরবরাহের জন্য পাইপলাইন স্থাপনের অনুমতি দেওয়া হতে পারে।

এই বৈঠকের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটি অন্য ঘটনায় দেখা গেছে, সিরিয়ার এক প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মী সম্প্রতি ইসরায়েলি সংসদ (নেসেট) সফর করেছেন। তিনি প্রেসিডেন্ট আল-শারআর পক্ষ থেকে স্বাভাবিকীকরণের আগ্রহ প্রকাশ করেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X