কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ওমান সাগরে তেলের জাহাজ আটক করল ইরান

জব্দ তেলের ট্যাংকার। ছবি : সংগৃহীত
জব্দ তেলের ট্যাংকার। ছবি : সংগৃহীত

ওমান সাগরে তেল পাচারের অভিযোগে একটি বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান। জাহাজটিতে প্রায় ২০ লাখ লিটার চোরাই তেল ছিল বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৬ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এ তথ্য নিশ্চিত করে।

হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মুজতবা গাহরেমানি জানান, ওমান উপসাগরে সন্দেহজনক গতিবিধি এবং বৈধ কাগজপত্রের অনুপস্থিতির ভিত্তিতে ট্যাংকারটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ২০ লাখ লিটার অবৈধভাবে বহন করা জ্বালানি তেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, জাহাজটির ক্যাপ্টেনসহ মোট ১৭ জন ক্রুকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের পরিচয়, জাতীয়তা বা জাহাজটির নাম প্রকাশ করা হয়নি।

ঘটনার পর জাস্ক কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে।

বিচারপতি গাহরেমানি বলেন, ‘বিদেশিদের সহায়তায় যারা ইরানের জাতীয় সম্পদ লুটপাটে ও জ্বালানি চোরাচালানে জড়িত, তাদের কার্যকলাপ বিচার বিভাগের নজর এড়াতে পারবে না।’

তিনি জানান, জাহাজের সব প্রাসঙ্গিক নথিপত্র যাচাই এবং জব্দ তেলের প্রকৃত পরিমাণ নির্ধারণে প্রমাণ সংগ্রহ চলছে। তদন্ত শেষ হলে মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

তিনি আরও সতর্ক করে বলেন, অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ও অনমনীয় শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ইরানের উপকূলবর্তী এলাকায় আগেও এমন ট্যাংকার জব্দ ও জ্বালানি পাচারবিরোধী অভিযান চালানো হয়েছে। ইরান এসব কার্যকলাপকে তাদের অর্থনৈতিক নিরাপত্তার বিরুদ্ধে হুমকি হিসেবে দেখে থাকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X