বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

২০ বছর কোমায় থেকে মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। শনিবার রিয়াদের কিং আব্দুলআজিজ মেডিকেল সিটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৬ বছর।

২০০৫ সালে লন্ডনের একটি সামরিক কলেজে পড়াশোনার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে মাথায় আঘাত পান প্রিন্স আল ওয়ালিদ। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুত অস্ত্রোপচার করতে হয় এবং এরপর থেকে তিনি কোমায় চলে যান। প্রায় দুই দশক ধরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় একবার সামান্য নড়াচড়ার লক্ষণ দেখা গেলেও আর জ্ঞান ফিরে পাননি তিনি।

প্রিন্স আল ওয়ালিদ সৌদি রাজপরিবারের অন্যতম সদস্য। তিনি প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র এবং সৌদি বিলিয়নিয়ার প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা।

প্রিন্সের মৃত্যুতে সৌদি আরবসহ আরব দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা ও শেষকৃত্য রোববার শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X