কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১১:৩৩ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর গোলাবর্ষণ, নিহত ৭৯

ছবি : আল জাজিরা
ছবি : আল জাজিরা

গাজার জিকিম ক্রসিংয়ে ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ ও অন্যান্য সংস্থার পরিচালিত স্থাপনায় ইসরায়েলি হামলায় আরও ১৩ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (২১ জুলাই) আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এর আগে শনিবার রাতভর গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি গোলাবর্ষণে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১১৫ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় অনাহারে মৃত্যু হয়েছে আরও ১৯ জনের। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি ‘নতুন এক পর্যায়ে’ পৌঁছেছে।

এই ভয়াবহ অবস্থা বিশ্বজুড়ে মুসলিম জনগণের ক্ষোভ উসকে দিয়েছে। তিউনিসিয়া, ইরাক, তুরস্ক, মরক্কো, লেবানন ও অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা গাজায় ইসরায়েলি অবরোধ ও গণহত্যার বিরুদ্ধে স্লোগান তুলেছেন।

জাতিসংঘের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৮ হাজার ৮৯৫ জন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার ৯৮০ জন।

অপরদিকে, ওই দিনের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি লোককে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১০

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১১

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১২

এনসিপির এক নেতা বহিষ্কার

১৩

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৪

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৫

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৬

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৭

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৮

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৯

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

২০
X