কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে একটি অস্ত্র ও গোলাবারুদের গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫৭ জন। বৃহস্পতিবার ইদলিবের মারেত মিসরিন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। খবর এএফপির।

ব্রিটেনভিত্তিক সংস্থাটি জানায়, বিস্ফোরণের শিকার গুদামটি তুর্কিস্তান ইসলামিক পার্টির (টিআইপি) নিয়ন্ত্রণাধীন ছিল। ধারাবাহিক বিস্ফোরণে ঘটনাস্থলে নারী ও শিশুসহ ১২ জনের মৃত্যু হয়।

টিআইপি মূলত উইঘুর যোদ্ধাদের নিয়ে গঠিত একটি দল, যারা সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব এলাকায় সক্রিয় এবং বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয়।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি বার্তা সংস্থা সানার বরাতে জানায়, বিস্ফোরণে ৭ জন নিহত এবং ১৫৭ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পরপরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তাৎক্ষণিক ও গভীর তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X