কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৬:২৬ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ বিপর্যয়ে ইসরায়েল, দিশাহারা বিশেষজ্ঞরা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় একের পর এক বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে তেলআবিবেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এ ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন দেশটির বিশেষজ্ঞরা।

শুক্রবার (২৫ জুলাই) তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েল এবং জেরুজালেম (অধিকৃত আল-কুদস) অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় একের পর এক বিপর্যয় দেখা দিয়েছে। এ ঘটনার পর তেলআবিবেও গত সপ্তাহে বেশ কয়েকটি সন্দেহজনক ঘটনার দেখা মিলেছে।

তাসনিম নিউজ এজেন্সির হিব্রু সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে, সম্প্রতি দক্ষিণ গভর্নোরেট ও জেরুজালেমে বিদ্যুৎ বিতরণে একাধিক গোলযোগ দেখা দেওয়ার পর তেলআবিবেও একাধিক সন্দেহজনক ঘটনা ঘটেছে। ইসরায়েলে এসব ঘটনার সংখ্যা আকস্মিকভাবে বেড়ে গিয়েছে।

এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি বিদ্যুৎ কোম্পানি। বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় অস্বাভাবিক একটি ‘প্রযুক্তিগত ত্রুটি’ দেখা দিয়েছে। এজন্য এমন ঘটনা ঘটে থাকতে পারে।

এতে আরও বলা হয়েছে, এই বিভ্রাটের ফলে শুধু লোডশেডিং নয়, বরং উচ্চ-ভোল্টেজ বিদ্যুৎ সরঞ্জাম যেমন বিদ্যুৎ বিতরণ কেন্দ্র ও ট্রান্সফর্মারে অস্বাভাবিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে উচ্চ-ভোল্টেজ ত্রুটির কারণে দখলকৃত অঞ্চলগুলোতে এয়ার-কন্ডিশনিং সিস্টেম এবং লিথিয়াম ব্যাটারির মতো বৈদ্যুতিক সরঞ্জামে অসংখ্য বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটেছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা এসব ঘটনাকে ‘অজ্ঞাত উৎস’ বলে উল্লেখ করেছেন। তারা এর পেছনে এখনো পর্যন্ত প্রকৃত কারণ শনাক্ত করতে পারেননি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X