বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পাশের দেশে ইসরায়েলের ড্রোন হামলা

ভিন্ন ঘটনার পুরোনো ছবি
ভিন্ন ঘটনার পুরোনো ছবি

পূর্ব লেবাননে রাতের ড্রোন হামলায় হিজবুল্লাহর এক কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ হামলা ইসরায়েলের আন্তর্জাতিক নিয়ম-নীতি তোয়াক্কা না করার আরেকটি উদাহরণ।

বুধবার (৬ আগস্ট) আইডিএফ জানিয়েছে, গত রাতে লেবাননের উত্তর-পূর্ব বেকা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর এক কর্মী নিহত হয়েছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি সেনাবাহিনীর মতে, হাসাম কাসেম ঘারাব নামে ওই কর্মী লেবানন থেকে সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উত্তর ইসরায়েলের গোলান হাইটসে রকেট হামলা চালানোর নির্দেশ দিচ্ছিলেন। সন্ত্রাসীদের কার্যকলাপ ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের জন্য হুমকিস্বরূপ ছিল।

২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পরও আইডিএফ লেবাননে হামলা চালিয়ে আসছে। সেসব হামলায় ২৩০ জনেরও বেশি হিজবুল্লাহ কর্মী নিহত হয়েছেন।

ইসরায়েলিদের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় আইডিএফ অভিযান চালাতে বাধ্য হয়। কিন্তু লেবানন দাবি করছে, বারবার চুক্তি ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলই আগে হামলা চালাচ্ছে।

এদিকে গাজা দখলের পরিকল্পনায় আরও এগিয়েছে ইসরায়েল। আর সেই পরিকল্পনায় নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার বক্তব্যে বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য পরিকল্পনায় সায় দেন। ইঙ্গিত দেন, ইসরায়েল এমন পদক্ষেপ নিলে তিনি বাধা দেবেন না। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গাজার মানুষের খাবারের বিষয়টি নিয়েই তিনি বেশি মনোযোগী। ইসরায়েল যদি গাজার পুরো এলাকা দখল করে নেয়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাদের ওপরই ছেড়ে দেন তিনি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারি না। এটা মূলত ইসরায়েলের ওপর নির্ভর করছে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X