কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১২:৪৫ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানি বিজ্ঞানীকে হত্যায় সহযোগিতা করা গুপ্তচরের ফাঁসি কার্যকর

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (৬ আগস্ট) ইরানি বিচার বিভাগের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, সব আইনি প্রক্রিয়া মেনে ওই ব্যক্তির শাস্তি কার্যকর করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তি জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় নিহত একজন পারমাণবিক বিজ্ঞানী সম্পর্কে শত্রুদের কাছে তথ্য সরবরাহ করে। এ ছাড়া তিনি ইসরায়েলের হয়ে বিভিন্নভাবে গুপ্তচরবৃত্তি করছিলেন।

ইরানি কর্তৃপক্ষ জানায়, বিচারিক কার্যক্রম এবং সুপ্রিম কোর্ট কর্তৃক তার সাজা নিশ্চিতকরণের পর রুজবেহ ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আরও বলা হয়েছে, দোষী ব্যক্তি ইহুদিবাদী শাসনের সাম্প্রতিক আগ্রাসনের সময় নিহত একজন পারমাণবিক বিজ্ঞানী সম্পর্কে তথ্য ফাঁস করেছিলেন।

তবে রুজবেহ ভাদির সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ। এ ছাড়া তার সঙ্গে অন্য কেউ জড়িত কি না বা এ মামলায় আরও কেউ গ্রেপ্তার কি না, তাও স্পষ্ট করেনি।

প্রসঙ্গত, সম্প্রতি ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি সংশোধন করে নতুন আইন পাস করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, কোনো ব্যক্তি শত্রুরাষ্ট্র বা গোষ্ঠীর জন্য গোয়েন্দা কার্যক্রমে জড়িত প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে।

আইনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিল করা যাবে না। আর সর্বোচ্চ ১০ দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে।

তবে বিলটি সংসদে পাস হওয়ার পর ইরানের বেশ কয়েকজন আইনজীবী সমালোচনা করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত উদ্বেগ প্রকাশ করেছেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১০

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১১

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১২

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৩

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৪

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৫

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৬

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৭

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৮

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৯

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

২০
X