মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৮:২০ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

ইরানের প্রযুক্তি ও অর্থনৈতিক নেটওয়ার্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের সাত নাগরিক ও তেহরানসংশ্লিষ্ট ১৩টি প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ইউএস ডিপার্টমেন্ট অব দ্য ট্রেজারি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত যুক্তরাষ্ট্রের ‘স্পেশালি ডিজাইনেটেড ন্যাশনালস’ (এসডিএন) তালিকায় এ তথ্য জানা যায়। খবর শাফাক নিউজের।

মার্কিন ট্রেজারির অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) জানায়, নিষেধাজ্ঞাপ্রাপ্ত সব ব্যক্তি ও প্রতিষ্ঠান দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তাদের মধ্যে অনেকেই তেহরানভিত্তিক সাইরাস অফশোর ব্যাংক ও রানসি এক্সচেঞ্জ সিস্টেম কোম্পানির সঙ্গে যুক্ত, সেগুলোকেও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যাংকের বিরুদ্ধে ইরানের অস্থিতিশীল কর্মকাণ্ডে সহায়তা করা আর্থিক লেনদেন পরিচালনা করার অভিযোগ রয়েছে।

এ ছাড়া ইরানের পাসারগাদ আরিয়ান ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কোম্পানির (ফানাপ) সঙ্গে যুক্ত বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার আওতায় এসেছে। এর মধ্যে রয়েছে— আরিয়ান পাসারগাদ কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ইকোসিস্টেম ডেভেলপমেন্ট কোম্পানি, ফানাপ ইনফ্রাস্ট্রাকচার, আর্মান কিশ ডাটা কমিউনিকেশনস, আরভান্দ আরিয়ান পেমেন্ট কোম্পানি (ফানাপ টেক) এবং পাসারগাদ ইলেকট্রনিক পেমেন্ট সার্ভিসেস।

ওএফএসি আরও জানায়, কেশম আরিয়ান দাতিস সফটওয়্যার কোম্পানি, রাশিদ সামানেহ ইলেকট্রনিক প্রসেসিং কোম্পানি ও বারিদ ফানাভার আরিয়ানকেও (বারান টেলিকম) নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, এসব প্রতিষ্ঠান ইরানের নজরদারি ও ব্যাংকিং অবকাঠামো শক্তিশালী করতে ভূমিকা রেখেছে।

এর আগে মার্কিন ট্রেজারি ইরানের এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির সঙ্গে কাজ করার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয়। এই সংস্থাটি সামরিক বিমান ও গোপন “আবাবিল” ড্রোন তৈরির প্রকল্পে জড়িত বলে অভিযোগ রয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১১

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১২

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৩

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৪

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৫

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৬

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৭

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৮

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৯

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

২০
X