মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৮:১৩ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

মাদুরোকে ধরিয়ে দিতে ৫ কোটি ডলারের পুরস্কার ঘোষণা

যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরিয়ে দিতে তথ্য প্রদানকারীদের ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মাদুরোকে বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাদক চোরাচালানিদের একজন হিসেবে অভিযুক্ত করেছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, মাদুরো আন্তঃদেশীয় অপরাধী সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতা করছেন, যার মধ্যে রয়েছে কুখ্যাত সিনালোয়া কার্টেল। তিনি জানান, যুক্তরাষ্ট্র এরই মধ্যে মাদুরোর সঙ্গে জড়িত ৩০ টন কোকেন ও ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি সম্পদ জব্দ করেছে।

ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নতুন এই ঘোষণায় আগের থেকে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ‘নারকোটিকস রিওয়ার্ডস প্রোগ্রাম’-এর আওতায় মাদুরোর তথ্যদাতাদের জন্য ২ কোটি ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছিল। এই কর্মসূচি আন্তর্জাতিক বড় মাপের মাদক পাচারে জড়িত বিদেশি নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত হয়।

ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, মাদুরো ভেনেজুয়েলাকে ‘নারকো-স্টেট’-এ পরিণত করেছেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামরিক সম্পদ ব্যবহার করে অবৈধ মাদক পরিবহন রুট সুরক্ষা ও মুনাফা অর্জন করছেন।

তবে মাদুরো এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন এবং দাবি করেছেন, এটি তার প্রেসিডেন্সিকে দুর্বল করার জন্য একটি রাজনৈতিক প্রচারণার অংশ।

সূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X