কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ
গাজা দখল

জরুরি বৈঠকে বসছে আরব লীগ ও জাতিসংঘ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের গাজা উপত্যকা পুরোপুরি দখলের পরিকল্পনা নিয়ে রোববার (১০ আগস্ট) বৈঠকে বসছে আরব লীগ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর শাফাক নিউজের।

আরব লীগের ফিলিস্তিনি দূত মুহান্নাদ আল-আকলুক জানিয়েছেন, ফিলিস্তিনের অনুরোধ ও সদস্য রাষ্ট্রগুলোর সমর্থনে কায়রোতে আরব লীগের সদর দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে গাজা দখলের ইসরায়েলি সিদ্ধান্ত মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। তিনি সতর্ক করে বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যাপক গণ-উচ্ছেদ ও মানবিক সংকট আরও তীব্র হবে।

নিউইয়র্কে রাশিয়ার জাতিসংঘের উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি জানান, নিরাপত্তা পরিষদের গাজাবিষয়ক জরুরি বৈঠক শুক্রবার হওয়ার কথা থাকলেও প্যানামা, যা বর্তমানে পরিষদের সভাপতির দায়িত্বে আছে; তা পিছিয়ে রোববার সকালে নেয়। তিনি এই বিলম্বকে ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেন।

বৈঠকগুলো ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদিত ‘ধাপে ধাপে’ গাজা দখল পরিকল্পনার প্রেক্ষাপটে আহ্বান করা হয়েছে। পরিকল্পনার প্রথম ধাপে গাজা সিটি দখল, প্রায় এক মিলিয়ন বাসিন্দাকে দক্ষিণে সরিয়ে নেওয়া, শহর ঘেরাও এবং আবাসিক এলাকায় প্রবেশ অন্তর্ভুক্ত। দ্বিতীয় ধাপে কেন্দ্রীয় গাজার শরণার্থী শিবিরগুলো নিয়ন্ত্রণে নেওয়ার কথা রয়েছে, যেগুলোর অনেকটাই ইতোমধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৮৭ শতাংশ এলাকা এরইমধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে বা সরিয়ে নেওয়ার নির্দেশের আওতায়। সংস্থাটি সতর্ক করে বলেছে, আরও সামরিক অগ্রগতি ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনতে পারে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X