কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীর মৃত্যুদণ্ড জনসম্মুখে, স্ত্রীর দণ্ড হবে কারাগারে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে প্রকাশ্যে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ফার্স প্রদেশের বেইরাম এলাকায় চারজনকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত ওই ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান।

মিজানের প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবরে এক নারীর বাড়িতে ডাকাতির সময় ওই ব্যক্তি ও তার স্ত্রী নৃশংসভাবে বাড়ির মালিক এক নারী এবং তার তিন শিশুকে হত্যা করেন। এ ঘটনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে এপ্রিল মাসে ইরানের সুপ্রিম কোর্টও রায় বহাল রাখে।

মঙ্গলবার সকালে জনসমক্ষে ফাঁসি কার্যকর হলেও তার স্ত্রীর মৃত্যুদণ্ড কারাগারের ভেতরে কার্যকর করা হবে বলে মিজান জানিয়েছে। তবে কবে সেই সাজা কার্যকর হবে তা প্রকাশ করা হয়নি।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে চীনের পরই ইরান দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে সাধারণত ভোরের দিকে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হয়। হত্যা ও ধর্ষণের মতো অপরাধের শাস্তি মৃত্যুদণ্ডযোগ্য হিসেবে বিবেচিত হয় ইরানে।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X