কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে বাড়িঘরে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল সোমবার (২২ সেপ্টেম্বর) হোমস প্রদেশের হাবনিমরা গ্রামে বাড়িঘরে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, দমকল বাহিনী, বন বিভাগের কর্মী ও সাধারণ মানুষ একসঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। তবে শুষ্ক ঝোপঝাড় ও খাড়া পাহাড়ি এলাকায় প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ধোঁয়া শ্বাস নেওয়ায় একজন দমকলকর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

লাতাকিয়ার জাবাল আল-তুর্কমান এলাকায় (তুর্কমান পাহাড়) আগুন নেভানোর সময় একটি দমকল গাড়ি আগুনে পুড়ে যায়। এতে ওই গাড়ির তিনজন কর্মী আহত হন বলে জানায় সিরিয়ার সিভিল ডিফেন্স।

কর্তৃপক্ষ সতর্ক করেছে, আগুনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যুদ্ধকালীন অজ্ঞাত বিস্ফোরক বস্তু রয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখনো কোনো আনুষ্ঠানিক ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করা হয়নি।

সিভিল ডিফেন্স আরও জানিয়েছে, লাতাকিয়ার আগুনের ধোঁয়া এরইমধ্যে প্রাদেশিক রাজধানীতে পৌঁছেছে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গালাগালি বা কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার অশ্লীলতা নয়: ভারতের সুপ্রিম কোর্ট

২৩ বছরের গৌরবময় পথচলায় হোটেল সারিনা ঢাকা

আইইউবিএটিতে বিএনসিসির পাঁচ দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

১ মিনিটের টর্নেডোতে লন্ডভন্ড গ্রাম

ফাইনালে ইউরোজয়ী স্পেন, কেমন হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার একাদশ?

বিদ্রোহীদের হামলায় মালিতে অন্তত ৫০ সেনা নিহত

‘স্পেন ২-১ ব্যবধানে জিতবে’

কুয়েত প্রবাসীদের জন্য বিশেষ বার্তা

এআইইউবি ও বিআইজিএফের মধ্যে সমঝোতা স্মারক সই

২ সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

১০

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

১১

কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আবারও হামলা চালাল ইরান

১২

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা

১৩

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

১৪

মোজতবা খামেনির নির্দেশনা মেনে চললেই বিজয় অর্জন সম্ভব: গালিবাফ

১৫

সালিশে প্রকাশ্যে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

১৬

আলোচিত শিশু আয়নী হত্যা মামলার রায় সোমবার

১৭

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

১৮

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

শিশুকে নির্যাতন করে মাদ্রাসা শিক্ষকের রিলস / ‘পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

২০
X