কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে চলন্ত মিনিবাসে আছড়ে পড়ল বিস্ফোরকবাহী ড্রোন, নিহত ২

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পূর্ব লেবাননে একটি মিনিবাস লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিকতার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। খবর আল জাজিরার।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, বৃহস্পতিবার হারমেল জেলার হোশ আল সাইয়্যেদ আলি সড়কে চলাচলরত মিনিবাসটিতে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

২০২৪ সালের নভেম্বরে গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সীমান্তে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষের পর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, বৃহস্পতিবারের হামলায় পূর্ব লেবাননের আল নাসিরিয়াহ এলাকায় এক “সন্ত্রাসী সদস্যকে” লক্ষ্য করা হয়েছিল।

এই হামলার কয়েক ঘণ্টা আগেই বুধবার গভীর রাতে দক্ষিণ লেবাননের টাইর জেলার জেন্নাতা শহরে একটি গাড়িতে চালানো আরেকটি ইসরায়েলি ড্রোন হামলায় এক পথচারী আহত হন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১০

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১১

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১২

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১৩

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৪

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৫

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৬

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৭

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৮

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৯

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

২০
X