কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

৫০ বছরের বেশি সময় পর সরাসরি ভোট হচ্ছে যে দেশে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে স্থানীয় কাউন্সিল নির্বাচনে ভোট দিচ্ছেন নগরবাসী, যা দেশটির ইতিহাসে পাঁচ দশকেরও বেশি সময় পর প্রথম সরাসরি নির্বাচন। তবে বিরোধী দলগুলোর বয়কটের কারণে এই ঐতিহাসিক মুহূর্তটি বিতর্কের ছায়ায় পড়েছে। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার ভোর ৬টা (স্থানীয় সময়) থেকে শহরের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকালে ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ সারি দেখা যায়। প্রায় পাঁচ লাখ নিবন্ধিত ভোটার ৩৯০টি জেলা কাউন্সিল আসনের জন্য ভোট দিচ্ছেন। মোট ৫২৩টি ভোটকেন্দ্রে প্রায় ১,৬০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রায় ১০ হাজার পুলিশ মোতায়েন করেছে। একই সঙ্গে মোগাদিশুতে যানবাহন ও পথচারী চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

চলতি বছরে রাজধানীতে নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে সরকারের লড়াই অব্যাহত রয়েছে। গত অক্টোবরে গোষ্ঠীটি একটি বড় ধরনের হামলাও চালায়।

সোমালিয়ায় সর্বশেষ সরাসরি নির্বাচন হয়েছিল ১৯৬৯ সালে। ওই বছরের শেষ দিকে সামরিক অভ্যুত্থানের পর টানা কয়েক দশক সাধারণ জনগণ সরাসরি ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ১৯৯১ সালে মোহাম্মদ সিয়াদ বারে সরকারের পতনের পর গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ২০০৪ সালে পরোক্ষ, গোত্রভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু হয়, যেখানে গোত্রপ্রতিনিধিরা রাজনীতিক বাছাই করেন এবং তারা প্রেসিডেন্ট নির্বাচন করেন। এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই বিতর্কিত ছিল।

বর্তমান নির্বাচনকে গণতান্ত্রিক চর্চায় ফেরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সরকার, যদিও বিরোধীদের অনুপস্থিতি ও নিরাপত্তা উদ্বেগ পুরো প্রক্রিয়াকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X