কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জেনেভায় আলোচনা শেষ হতেই যৌথ সামরিক মহড়ায় ইরান-রাশিয়া

ফাইল ছবি
ফাইল ছবি

সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও রাশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের। লক্ষ্য ইরান সংকট ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের একটি সুরাহা করা। তবে আলোচনার পরই রাশিয়াকে নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করছে তেহরান ও মস্কো। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের ওমান সাগরে এ মহড়া শুরু হবে বলে জানা গেছে। খবর এএফপির।

যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ইতোমধ্যেই ইরানের বন্দর আব্বাসে পৌঁছেছে রাশিয়ার যুদ্ধজাহাজ স্টোইকি।

এর আগে হরমুজ প্রণালিতে গত সোমবার মহড়া চালায় ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড কোর। ওই মহড়া ছিল এ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির প্রতি একটি চ্যালেঞ্জ। এরপর গতকাল বুধবার ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসৌদলু বলেন, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার যৌথ মহড়া অনুষ্ঠিত হবে।

ইরান ও রাশিয়ার মধ্যে এ যৌথ মহড়ার লক্ষ্য হলো সমুদ্রে নিরাপত্তা বাড়ানো এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করা। তবে কত দিন ধরে এ মহড়া চলবে, তা স্পষ্ট করেননি হাসান মাকসৌদলু। এদিকে মহড়া চলার সময় নিরাপত্তার স্বার্থে কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। এই প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়।

মঙ্গলবার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনার মধ্যস্থতা করেছিল ওমান। এর আগে ওমানের রাজধানী মাসকাটে প্রথম ধাপের আলোচনা হয়। ইরানের পরমাণু ইস্যু নিয়ে এর আগেও আলোচনা চলছিল। তবে গত বছর জুন মাসে ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আলোচনা থেমে যায়। ওই সংঘাতের সময় ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রও।

এদিকে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন রণতরিগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চপেটাঘাত খেতে পারে, যা থেকে তারা আর সেরে উঠতে পারবে না।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী দাবি করার পরিপ্রেক্ষিতে খামেনি এ মন্তব্য করলেন। গত মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন এবং কয়েকটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X