কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন হুমকি, ইরান-রাশিয়ার যৌথ পদক্ষেপ

মার্কিন নৌবহর। ছবি: সংগৃহীত
মার্কিন নৌবহর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ওয়াশিংটন আবারও সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে। একই সময়ে ইরান ও রাশিয়া ওমান সাগরে যৌথ নৌমহড়ার ঘোষণা দিয়েছে। তারা বলছে, একতরফা পদক্ষেপ প্রতিরোধের বার্তা বহন করবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোই ইরানের জন্য বুদ্ধিমানের কাজ হবে। সুইজারল্যান্ডের জেনেভায় শহরে দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনায় বড় কোনো অগ্রগতি না হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কঠোর ভাষায় সতর্ক করে বলেন, ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত ঘাঁটি ব্যবহার করতে পারে। ইতোমধ্যে তিনি উপসাগরীয় অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী ও হাজারো সেনা মোতায়েন করেছেন। এর মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন প্রায় ৮০টি যুদ্ধবিমানসহ ইরানের উপকূল থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

গত বছর ইসরায়েল ইরানের ওপর হামলা চালালে পূর্ববর্তী আলোচনার উদ্যোগ ভেঙে যায়। ১২ দিনের সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রও অংশ নিয়ে ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

অন্যদিকে ইরান জানিয়েছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তারা কেবল নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে সীমিত পরিসরে সমঝোতার কথা বলছে। তবে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আলোচনায় বসতে নারাজ তেহরান।

দুই দেশের মধ্যে প্রথম দফা পরোক্ষ আলোচনা হয় ওমানে ৬ ফেব্রুয়ারি। পরে জেনেভায় দ্বিতীয় দফা বৈঠকে নির্দেশনামূলক নীতিমালা নিয়ে কিছু অগ্রগতির কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেন, ইরান এখনো ওয়াশিংটনের সব ‘রেড লাইন’ স্বীকার করেনি।

উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে সামরিক মহড়া চালিয়েছে। একই সঙ্গে তেহরান ওমান সাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়ার ঘোষণা দেয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ সতর্ক করে বলেন, ইরানের ওপর নতুন করে মার্কিন হামলা হলে এর ভালো পরিণতি হবে না। এতে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X