কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলার শঙ্কা, গোপনে ইসরায়েলে উড়ে গেল মার্কিন যুদ্ধবিমান

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে হামলার শঙ্কার মধ্যেই এবার যুক্তরাষ্ট্রের বহুসংখ্যক মার্কিন যুদ্ধবিমান ইসরায়েলে অবতরণ করেছে। অত্যাধুনিক এসব যুদ্ধবিমানগুলোকে ট্রান্সপন্ডার বন্ধ রেখে অনেকটা গোপনে মধ্যপ্রাচ্যে আনা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলার প্রস্তুতি হিসেবে মার্কিন এফ-৩৫, এগ-১৫ এবং এফ-১৬ যুদ্ধবিমানগুলোকে ইসরায়েলে পাঠানো হয়েছে।

একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজও জানিয়েছে, পঞ্চম প্রজন্মের এসব যুদ্ধবিমান দক্ষিণ ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে অবতরণ করেছে। জানা গেছে, যুদ্ধবিমানগুলো তাদের ট্রান্সপন্ডার বন্ধ রেখে উড়ে গেলেও তাদের সঙ্গে থাকা জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমানগুলো ট্রান্সপন্ডার চালু রেখেছিল।

মিলিটারি এয়ার ট্র্যাকিং অ্যালায়েন্স ( ওপেন-সোর্স বিশ্লেষক) তাদের ফ্লাইট ট্র্যাকিং বিশ্লেষণের ভিত্তিতে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মার্কিন যুদ্ধবিমানগুলো যুক্তরাজ্যের লেকেনহিথ এয়ারবেস থেকে উড্ডয়ন করে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরায়েলের মিলিটারি ঘাঁটিতে অবতরণ করেছে।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেনেভায় তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের কারণে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়ছে।

গত ২২ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র হয় একটি চুক্তিতে পৌঁছাবে অন্যথায় ইরানের জন্য পরিস্থিতি দুর্ভাগ্যজনক হবে। শর্ত মেনে চুক্তি করতে ১০-১৫ দিনের একটি আলটিমেটামও দিয়েছেন ট্রাম্প।

এর আগে ১৯ ফেব্রুয়ারির এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, ইরানকে অবশ্যই একটি চুক্তিতে আসতে হবে। তা না হলে খারাপ কিছু ঘটবে।

কালবেলা/এমএ/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X