কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সংঘাতে জড়িয়ে বড় দুঃসংবাদ পেল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা

লেবাননের একটি এলাকায় হামলা। ছবি: সংগৃহীত
লেবাননের একটি এলাকায় হামলা। ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর সব ধরনের সামরিক ও নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ানোর পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (০২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে লেবাননের প্রধানমন্ত্রী বলেন, আমরা হিজবুল্লাহর সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ঘোষণা করছি এবং তাদের ভূমিকা কেবল রাজনৈতিক পরিসরে সীমিত করছি। লেবাননের ভূখণ্ড থেকে বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে কোনো সামরিক বা নিরাপত্তা অভিযান আমরা প্রত্যাখ্যান করছি।

নাওয়াফ সালাম জানান, হিজবুল্লাহর সব কার্যক্রম এখন অবৈধ। নিরাপত্তা বাহিনীকে লেবাননের মাটি থেকে কোনো ধরনের হামলা প্রতিরোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি শত্রুতা বন্ধ ও পুনরায় আলোচনায় ফেরার অঙ্গীকারও ব্যক্ত করেন।

এর আগে সোমবার লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে। লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় এবং ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে।

হামলার জবাবে ইসরায়েল রাজধানী বৈরুতসহ দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, এতে ৩০ জনের বেশি নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।

লেবানন সরকারের বাইরে স্বতন্ত্রভাবে পরিচালিত হিজবুল্লাহ ২০২৪ সালের যুদ্ধে বড় ধাক্কা খায়। এ সময়ে ইসরায়েল গোষ্ঠীটির বেশিরভাগ সামরিক ও রাজনৈতিক নেতাকে হত্যা করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান চাপের মুখে লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনায় সম্মত হলেও গোষ্ঠীটি তা মার্কিন-ইসরায়েলি চক্রান্ত বলে প্রত্যাখ্যান করে এবং লিতানি নদীর উত্তরে অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানায়। তাদের দাবি, ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি কেবল লিতানি নদীর দক্ষিণাঞ্চলে নিরস্ত্রীকরণের ক্ষেত্রে প্রযোজ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১০

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১১

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১২

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৩

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৪

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৫

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৬

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৭

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৮

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৯

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

২০
X