কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা

ডুবতে থাকা ইরানের একটি রণতরী। ছবি: সংগৃহীত
ডুবতে থাকা ইরানের একটি রণতরী। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা উপকূলে সাবমেরিন হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। এ ঘটনার পর একই অঞ্চলে ভয়াবহ বিপদে পড়েছে ইরানের আরেক যুদ্ধজাহাজ। এজন্য শ্রীলঙ্কার কাছে সাহায্য চেয়েছে দেশটি।

বৃহস্পতিবার (০৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কা উপকূলে থাকা একটি ইরানি যুদ্ধজাহাজ ইঞ্জিন সমস্যার কথা জানিয়ে বন্দরে ঢোকার অনুমতি চেয়েছে। তবে দেশটির কর্তৃপক্ষ এখনো সেই অনুমতি দেয়নি। তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

আলজাজিরা জানিয়েছে, এটি ইরানের নৌযানের একটি বহরের অংশ। এ বহর ভারতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক মহড়ায় অংশ নিয়ে ফিরছিল। এরমধ্যে আইরিশ দেনা নামের একটি যুদ্ধজাহাজ মার্কিন হামলায় ডুবে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিপদে পড়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে জাহাজটি। তারা জানিয়েছে, জাহাজের ইঞ্জিনে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এজন্য নিকটবর্তী বন্দরে ভিড়তে আবেদন জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত শ্রীলঙ্কা সেই অনুরোধ মঞ্জুর করেনি।

এ বিষয়ে শ্রীলঙ্কার গণমাধ্যমমন্ত্রী জানিয়েছেন, সরকার ঘটনাটির সব তথ্য সম্পর্কে অবগত রয়েছে। প্রাণহানি কমানো ও আঞ্চলিক শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে সরকার।

এদিকে ইরানের ছোড়া ড্রোনের আঘাতে কুয়েতের একটি ট্যাংকার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। পরে সেটি ডুবে গিয়ে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। বুধবার গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো)।

ক্রুদের বরাত দিয়ে ইউকেএমটো জানিয়েছে, ইরান থেকে আসা ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে একটি ট্যাংকার জাহাজে আগুন ধরে যায়। শেষমেশ সেটি ডুবে গিয়ে কার্গো জাহাজটি থেকে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। এর ফলে পরিবেশগত ক্ষয়ক্ষতি হতে পারে। তবে জাহাজটি ডুবে গেলেও ক্রুরা সবাই নিরাপদ আছেন। ড্রোনের আঘাতেই এই ঘটনা ঘটেছে বলে যথেষ্ট প্রমাণ থাকার কথা জানিয়েছে ইউকেএমটো।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X