কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সামরিক ঘাঁটিতে দফায় দফায় হামলা, ইসরায়েলের ২ সেনা নিহত

ইসরায়েলি বাহিনীর সেনারা। ছবি: সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর সেনারা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে দফায় দফায় হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও উত্তরাঞ্চলীয় শহরে নতুন করে হামলা হয়েছে।

রোববার (০৮ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের মিসগাভ ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, এটি একটি সামরিক লজিস্টিকস কেন্দ্র। লেবাননের বিভিন্ন শহর ও জনপদে ইসরায়েলি হামলার জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে।

আরেকটি পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের হাইফা নেভাল ঘাঁটিকে লক্ষ্য করে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগের দিনও একই নৌঘাঁটিতে হামলার দাবি করেছিল সংগঠনটি।

এর আগে হিজবুল্লাহ জানায়, তারা উত্তর ইসরায়েলের শহর নাহারিয়ায় দুটি ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটি বলেছে, এটি শহরটিকে লক্ষ্য করে আগে দেওয়া সতর্কবার্তার অংশ।

এদিকে দক্ষিণ লেবাননে সংঘর্ষে দুইজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর এটিই প্রথম ইসরায়েলি সেনা নিহতের ঘটনা ঘটেছে। তবে নিহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X