কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০২:০৯ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা। ছবি : সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা শুক্রবার (১৩ মার্চ) দক্ষিণ লেবাননে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, হামলাটি নতুন স্থাপিত ব্লাত সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়।

হিজবুল্লাহ জানায়, এই হামলাটি কুদস ডে উপলক্ষে পরিচালিত ‌আল-কুদস ডে অপারেশনের অংশ, যা প্রতি বছর ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশের জন্য পালিত হয়।

এর আগে, গতকাল ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এটিকে হিজবুল্লাহর সঙ্গে সমন্বিত ও যৌথ অভিযান বলে দাবি করেছে। তবে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। তবে কিছু স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তেলআবিবের উপকণ্ঠে গ্লিলট সামরিক ঘাঁটিকে নিশানা করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এলাকাটিতে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর সদর দপ্তর রয়েছে।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X