কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

স্থল হামলার চেষ্টা করলে একজনও বাঁচবে না : ইরানের সেনাপ্রধান

ইরানের সেনাপ্রধান আমির হাতামি। ছবি : সংগৃহীত
ইরানের সেনাপ্রধান আমির হাতামি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও তাদের মিত্রদেশের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। এছাড়া শত্রুদের সেনারা স্থল হামলা চালাতে এলে একজনকেও যেন বাঁচিয়ে না রাখা হয় সেই নির্দেশনাও দিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনাতে সেনাপ্রধান আমির হাতামির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন তিনি।

এ সময় সেনাপ্রধান আমির হাতামিকে বলতে শোনা যায়, যদি শত্রুরা স্থল হামলার চেষ্টা চালায়। একজনও যেন বেঁচে না থাকে। শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ আর গতিবিধির ওপর এক মুহূর্তের জন্য নজর না হারিয়ে আমাদের চরম সতর্ক থাকতে হবে এবং তাদের আক্রমণের ধরন বুঝে তা প্রতিহত করার পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই বলেছেন, যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এই একই চক্র বারবার চলতে দেওয়া হবে না।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, অন্যথায় দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হতে পারে।

এর জবাবে বাঘায়েই চলমান সংঘাতকে শুধু ইরানের জন্য নয়, পুরো অঞ্চল এবং এর বাইরেও বিপর্যয়কর বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়ে গেলে ইরানও পাল্টা প্রতিরোধ চালিয়ে যাবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। তারা ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো টার্গেট করেছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X