কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

স্কুল-কলেজ ধ্বংস, গাজার সৈকতে পরীক্ষার ভিডিও ভাইরাল

গাজার সৈকতে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
গাজার সৈকতে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

গাজার সৈকতে পরীক্ষার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা তৈরি হয়েছে। উপত্যকায় ইসরায়েলি হামলায় স্কুল-কলেজ ধ্বংস হওয়ায় সমুদ্রের পাড়ে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজা উপত্যকার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শিক্ষার্থীদের সমুদ্রসৈকতে বসে পরীক্ষা দিতে দেখা যাচ্ছে। ভিডিওটির সঙ্গে আবেগঘন বার্তা যুক্ত করে দাবি করা হয়, ইসরায়েলি হামলায় স্কুল-কলেজ ধ্বংস হয়ে যাওয়ায় বাধ্য হয়ে শিক্ষার্থীরা সৈকতে পরীক্ষা দিচ্ছে।

অনেক ব্যবহারকারী লিখেছেন, স্কুল ধ্বংস হয়েছে, কিন্তু শিক্ষার প্রতি গাজার শিক্ষার্থীদের অদম্য ইচ্ছাশক্তি ভাঙা যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। এর ফলে নেটিজেনরা ভিডিওটিতে ব্যাপক সহানুভূতি জানিয়েছেন।

আলজাজিরা জানিয়েছে, যাচাই করে দেখা গেছে, ভিডিওটি বিভ্রান্তিকর প্রেক্ষাপটে ছড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে, ভিডিওটি নতুন নয়। এটি ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি গণিত পরীক্ষার সময় ধারণ করা হয়েছিল। অর্থাৎ, বর্তমানে যে পরিস্থিতির কথা বলে এটি প্রচার করা হচ্ছে, তার সঙ্গে ভিডিওটির সময়কাল মেলে না।

প্রতিবেদনে বলা হয়েছে, যে অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পুনরায় শেয়ার করা হয়েছে, সেটিও গাজার স্থানীয় কোনো বাসিন্দার নয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে গাজায় কোনো পরীক্ষার আয়োজন করা হচ্ছে বলে গাজার শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আলজাজিরা জানিয়েছে, এটি ‘ভুল প্রেক্ষাপটে সঠিক তথ্য ব্যবহার’ তথা মিসইনফরমেশন হিসেবে ছড়ানো হচ্ছে। অর্থাৎ, ভিডিওটি বাস্তব হলেও সেটি ভিন্ন সময়ের এবং ভিন্ন পরিস্থিতির, যা বর্তমান ঘটনার সঙ্গে মিলিয়ে প্রচার করা হয়েছে।

তবে এই বিভ্রান্তিকর প্রেক্ষাপট বাস্তবতার আরেকটি কঠিন দিককে তুলে ধরেছে। বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, চলমান সংঘাতে গাজায় শত শত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন এবং লক্ষাধিক শিক্ষার্থী শিক্ষাব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X