কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে সহায়তা করছে চীন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ বহনকারী কয়েকটি জাহাজ ইরানে পৌঁছেছে।

দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে সম্প্রতি দাবি করা হয়, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের পতকাবাহী অন্তত ৪টি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ দেশটির বিভিন্ন বন্দরে ভিড়েছে এবং আরও একটি জাহাজ উপকূলে অবস্থান করছে। এসব জাহাজে সোডিয়াম পারক্লোরেট নামক একটি রাসায়নিক থাকার দাবি করা হচ্ছে, যা সাধারণত ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়।

জাহাজগুলো চীনের ঝুহাইয়ের গাওলান বন্দর থেকে ছেড়ে আসে এবং নজরদারি এড়িয়ে ইরানে পৌঁছায়। জাহাজগুলো ইরানের রাষ্ট্রায়ত্ত শিপিং কোম্পানির অংশ, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।

মানবিক সহায়তার জন্য সাধারণত নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ব্যবহার করা হয় না। ফলে চীনের এই পদক্ষেপকে নিছকই সামরিক সরবরাহ নয় বরং বৃহত্তর ভূ-রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতে ইরান দ্রুত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ফলে তাদের জ্বালানির ঘাটতি পূরণের প্রয়োজন দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এসব চালান থেকে ইরান শত শত নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে।

তবে যুক্তরাষ্ট্র-ইরানের সাম্প্রতিক বোমা হামলায় ইরানের উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে কি-না তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, হামলা সত্ত্বেও ইরানের উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা অক্ষত রয়েছে।

তবে যুদ্ধ পরিস্থিতিতে উৎপাদন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে এসব কাঁচামালের ব্যবহার সীমিত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সংঘাতে মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভে পরিণত হয়েছে। একে অপরের সামরিক ঘাটি ও স্থাপনায় হামলার পাশাপাশি ইরান বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যার ফলে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ভয়াবহ সংকট দেখা দিয়েছে।

কালবেলা/পিআর/এআই/বিএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X