কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে ড্রোন নজরদারির নতুন ভিডিও প্রকাশ করল আইআরজিসি

হরমুজ প্রণালি পাহারায় ইরানের নিরাপত্তাকর্মীরা। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি পাহারায় ইরানের নিরাপত্তাকর্মীরা। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধের হুমকি দেওয়ার পর ইরান রেভ্যুলেশনারী গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে নজরদারির একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, সমস্ত নৌযান চলাচল ইরানি বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ভিডিওটি প্রকাশের পর আইআরজিসি নৌ কমান্ড সতর্ক করে বলেছে, যদি কেউ হরমুজ প্রণালি নিয়ে কোন ধরনের তৎপরতা চালাতে যায় তারা বিপদে পড়বে।

এদিকে, হরমুজ প্রণালি নিয়ে নতুন হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আলোচনায় অনেক বিষয়ে সমঝোতা হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতা হয়নি।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালি দিয়ে মুক্তভাবে জাহাজ চলাচলের একটি চুক্তি হতে পারে, কিন্তু ইরানের বাধার কারণে তা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবিলম্বে টোল দিয়ে হরমুজ প্রণালিতে প্রবেশ করা বা সেখান থেকে বের হওয়া সমস্ত জাহাজ আটকে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।

তিনি আরও বলেন, মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক জলসীমায় সেই জাহাজগুলোকে আটকে দিতে যেগুলো ইরানকে টোল দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরান যে মাইন বসিয়েছে, সেগুলো ধ্বংস করার কথাও জানান তিনি।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যে ইরানকে টোল দেবে সে নিরাপদে চলতে পারবে না। আর ইরান যদি মার্কিন বা অন্য কোনো জাহাজে হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে। খুব শিগগিরই এই অবরোধ শুরু হবে।

এর আগে ইরান জানিয়েছিল, তাদের অবকাঠামো আক্রান্ত হলে তারা ইসরায়েল ও এই অঞ্চলের অন্যান্য দেশে থাকা একই ধরনের স্থাপনাগুলো ধ্বংস করে দেবে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১০

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১১

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১২

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৩

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৪

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৫

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৬

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৭

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৮

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৯

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

২০
X