কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে ‘শিগগিরই’ যুদ্ধবিরতি হতে পারে

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর মুখপাত্র ইব্রাহিম মুসাভি। ছবি : সংগৃহীত
লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর মুখপাত্র ইব্রাহিম মুসাভি। ছবি : সংগৃহীত

লেবাননে খুব শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে বলে মন্তব্য করেছেন লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর মুখপাত্র ও সংসদ সদস্য ইব্রাহিম মুসাভি।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ইরানসহ আঞ্চলিক বিভিন্ন পক্ষের কূটনৈতিক প্রচেষ্টার ফলে লেবাননে ‘শিগগিরই’ যুদ্ধবিরতি হতে পারে।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, দেশটিতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চলছে। তবে এটি ঠিক কবে শুরু হবে বা কতদিন স্থায়ী হবে এ বিষয়ে তারা নির্দিষ্ট করে কিছু জানায়নি।

তারা আরও বলেন, সম্ভাব্য এই যুদ্ধবিরতির মেয়াদ অনেকটাই নির্ভর করবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির ওপর।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বশেষ দফার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। পাকিস্তানে অনুষ্ঠিত এই বৈঠকটি প্রায় ২০ ঘণ্টা চলার পর ভেঙে যায়, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, মূল কয়েকটি ইস্যুতে মতবিরোধের কারণে আলোচনা ভেঙে যায়। এগুলো হলো—ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নৌ চলাচল এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন।

আলোচনা বন্ধ থাকলে যুদ্ধের ঝুঁকি আরও বাড়বে বলে মনে করছেন অনেকেই। বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, যা ২১ এপ্রিল শেষ হওয়ার কথা। এই সময়ের মধ্যে নতুন করে কূটনৈতিক চেষ্টা হতে পারে। এখনো পাকিস্তানসহ বিভিন্ন দেশ মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১০

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১১

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১২

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৩

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৪

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৫

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৬

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৭

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৮

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৯

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

২০
X