কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম’

ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি রাস্তায় টহল দিচ্ছে ইসরায়েলি সৈন্যরা। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি রাস্তায় টহল দিচ্ছে ইসরায়েলি সৈন্যরা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সেনাবাহিনীকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সেনাবাহিনী বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজ। তিনি বলেন, তাদের কর্মকাণ্ড সব সীমারেখা অতিক্রম ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। খবর মিডল ইস্ট মনিটরের।

ইসরায়েলি সৈন্যরা এক ফিলিস্তিনি শিশুর ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে, এমন একটি ভিডিও দেখার পর আলবানিজ এ প্রতিক্রিয়া জানান।

আলবানিজ তার অফিসিয়াল অ্যাকাউন্টে লিখেন, আমি যা দেখেছি তাতে সম্পূর্ণ নিশ্চিতভাবে বলতে পারি, ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সেনাবাহিনী।

গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর আভিযোগ এনে এক আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে আলবানিজের বিরুদ্ধে ব্যাপকভাবে উসকানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। এমনকি সরাসরি প্রাণনাশের হুমকিও পেয়েছেন তিনি।

দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের এ বিশেষ প্রতিনিধি বলেন, তার জীবন হুমকির মুখে রয়েছে এবং তিনি সবসময়ই বিপদের মধ্যে বাস করছেন।

আলবানিজ আরও বলেন, প্রতিবেদনটি প্রকাশ করার পর থেকে তিনি যে চাপ ও হুমকির মুখোমুখি হচ্ছেন, তাতে তার পরিস্থিতি এখন রোলার কোস্টার রাইডের মতো হয়ে উঠেছে।

উল্লেখ্য, ইসরায়েল ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে আসছে। যার ফলে গাজা উপত্যকার অধিকাংশ হাসপাতাল ধ্বংস, চিকিৎসাকর্মীরা নিহত, আহত ও গ্রেপ্তার হয়েছেন। সেখানে এমন একটি অবরোধ আরোপ করা হয়েছে যা মানবিক পরিস্থিতিকে, বিশেষ করে স্বাস্থ্য খাতকে আরও খারাপ করে তুলেছে।

ইসরায়েলের হামলায় ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী এবং ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়াও গাজা উপত্যকার ৯০ শতাংশ অবকাঠামো ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১০

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১১

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১২

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৩

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৪

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৫

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৬

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৭

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৮

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৯

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

২০
X