কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরায়েলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫

নিহত সাংবাদিক আমাল খলিল। ছবি : সংগৃহীত
নিহত সাংবাদিক আমাল খলিল। ছবি : সংগৃহীত

চলমান যুদ্ধবিরতির মধ্যে লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় এক সাংবাদিকসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদসংস্থা এনএনএ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়িতে ইসরায়েলের হামলায় ভেতরে থাকা দুই ব্যক্তি নিহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

একই গ্রামের আরেকটি ভবনে হামলা চালালে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন সাংবাদিক আমাল খলিল। স্থানীয় গণমাধ্যম আল আখবারে কর্মরত এ সাংবাদিককে পরে ঘটনাস্থল থেকে মৃত উদ্ধার করা হয়।

এর আগে ড্রোন হামলায় বিধ্বস্ত একটি ঘটনাস্থল পরিদর্শনে যান সাংবাদিক আমাল খলিল ও জায়নাব ফারাজ। লেবাননের স্বাস্থ্য সংস্থা জানায়, সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন সেখানেই হামলা করে ইসরায়েল। তাদের উদ্ধারে কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালায় রেড ক্রস । তবে ইসরায়েলের ধারাবাহিক হামলায় ওই এলাকায় সময়মতো পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী পল মার্কোস। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া জরুরি।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায় না বরং ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করে। পাশাপাশি তারা উদ্ধার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগও অস্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X