কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

তিন কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার ক্ষেত্রে ৩টি প্রধান বাধা রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে এ তথ্য জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হিন্দুস্থান টাইমস এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ, নৌ অবরোধ এবং হুমকিকেই আলোচনার সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেছেন ইরানের প্রধানমন্ত্রী।

পেজেশকিয়ান বলেন, পুরো বিশ্ব আপনাদের দাবি ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে ভণ্ডামিপূর্ণ পার্থক্য দেখেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান কখনোই সংলাপ ও সমঝোতার বিরুদ্ধে ছিল না।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত হয়ে যায়। এ আলোচনা চলতি সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পাকিস্তানের অনুরোধে তিনি যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছেন। তিনি চান ইরান একটি সমন্বিত প্রস্তাব দিতে পারে। আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে।

তবে যুদ্ধবিরতি ঘোষণার পরও দুই পক্ষের উত্তেজনা কমেনি। ইরান এমএসসি ফ্রান্সেসকা, এপামিনোন্দাস ও ইউফোরিয়া নামে তিনটি জাহাজ জব্দ করেছে বলে জানা গেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রেখেছে।

কালবেলা/এএমএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X