কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের জন্য জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানাল ইরান 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা আমাদের অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে এবং চারদিক থেকে ঘিরে ফেলছে। তারা জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করতে এবং বর্তমান সন্তুষ্টিকে অসন্তোষে পরিণত করতে চেষ্টা করছে। জনগণকে অবশ্যই এমন পরিস্থিতির বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে।’

তিনি আরও বলেন, আমাদের জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে। বাড়িতে ১০টি বাতির পরিবর্তে ২টি বাতি জ্বালালেই তো চলে। এতে সমস্যা কোথায়?

এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি প্রতিনিধি দল। শুক্রবার রাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদের বহনকারী বিমানটি পাকিস্তানের মাটিতে অবতরণ করে।

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ সফরের কথা নিশ্চিত করলেও জানিয়েছে, আরাগচি ‘দ্বিপাক্ষিক পরামর্শ’ করবেন।

আব্বাস আরাগচি বলেন, ‘আমার সফরের উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক বিষয়ে আমাদের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করা এবং আঞ্চলিক ঘটনাবলি নিয়ে পরামর্শ করা। আমাদের প্রতিবেশিরাই আমাদের অগ্রাধিকার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

১০

দেশে ফের ভূমিকম্প

১১

কী আছে ইরানের ‘খার্গ’ দ্বীপে, কেনই বা এটি দখলে মরিয়া ট্রাম্প 

১২

অপারেশন শেষ না করেই চলে গেলেন চিকিৎসক, অতঃপর...

১৩

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৪

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

১৫

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

১৬

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

১৭

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

১৮

করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়করের বোঝা

১৯

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর : ডেপুটি স্পিকার

২০
X